উত্তরদিনাজপুর

৫৮০ জন প্রতিবন্ধী মানুষদের সহায়ক যন্ত্র বিতরন করলেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম

প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্র বিতরন করলেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম। কেন্দ্রীয় সরকারের "সোসাল জাস্টিস এন্ড এমপাওয়ারমেন্ট" দপ্তরের অনুদানে শনিবার উত্তর দিনাজপুর জেলার ৫৮০ জন প্রতিবন্ধী মানুষের হাতে তুলে দেওয়া হল সহায়ক যন্ত্র।  রায়গঞ্জ স্টেশন সংলগ্ন ময়দানে প্রতিবন্ধী সহায়ক যন্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম। প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল, হুইল চেয়ার, বধির যন্ত্র সহ কিটস বিতরন করা হয় আজ।এদিন প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্র বিতরন করতে এসে শাসক দলের বিরদ্ধে এক গ্রাস ক্ষোভ উগ্লে দেন তিনি।

 

            তিনি আরও বলেন, "একমাত্র কমিউনিস্ট পার্টিতেই শুদ্ধিকরন করা হয়ে থাকে। অন্য সব দলে তো জঞ্জাল ভরে থাকে। কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র অনুযায়ী যেভাবে সদস্যদের শুদ্ধিকরন করা সেই নিয়মেই রাজ্যসভার সাংসদ তথা সি পি আই এম পার্টির সদস্য ঋতব্রত বন্দোপাধ্যায়কে শুদ্ধিকরন প্রক্রিয়ায় রাখা হয়েছে। ঋতব্রত বন্দোপাধ্যায়ের বিষয় নিয়ে দলের পক্ষ থেকে যে তিনজনের কমিটি গঠন করা হয়েছে। তার মধ্যে অন্যতম সদস্য হলেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম।যদিও ঋতব্রতের বিষয়ে তিনি বলেন, রাজ্য কমিটি মিটিংএর সিদ্ধান্ত দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রই জানিয়েছেন। শনিবার রায়গঞ্জ শহরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা জানান তিনি।